নিশ্চিন্তে আপনার সম্পদ পাহারা দিন
Flash Guard Premium — সাশ্রয়ী, নির্ভরযোগ্য অ্যানালগ নিরাপত্তা ডিভাইস। ইন্টারনেট ছাড়াই চলে; চুরির চেষ্টা হলেই মুহূর্তে জোরালো অ্যালার্ম, ইনশাআল্লাহ।
বাক্সে কী কী পাচ্ছেন
শুধু ডিভাইস নয় — সেটআপের মালামালসহ পুরো প্যাকেজ একসাথে আসে।
শুধু ডিভাইস নয় — পুরো প্যাকেজ
বাক্স খুললেই যা যা পাবেন:
- মূল Flash Guard ডিভাইস — সিল করা — পাহারার কেন্দ্র
- মাউন্টিং কেসিং — স্পিকার · রিসেট সুইচ · RGB লাইট · TEST পোর্ট ও নীল গ্রাউন্ড তার — সব আগেই বসানো
- স্পিকার — অ্যালার্ম এটা দিয়েই বাজবে (কেসিংয়ে লাগানো)
- ১২ ভোল্টের অ্যাডাপ্টার — বিদ্যুতের সংযোগ
- কানেক্টর — পাহারার তার আনার জন্য
- পয়েন্টের বাতি — ৫টা — প্রতিটা পাহারার পয়েন্টে একটা
- অ্যালুমিনিয়াম ফয়েল — কাচ/দরজায় সংযোগ নেওয়ার জন্য
- টেস্ট-কেবল — লাল-কালো তার পেঁচিয়ে যাচাই করবেন
মোটামুটি ৪–৫টি দরজার সেটআপের মালামাল একসাথে। লাইন টানার লম্বা তার প্যাকেজে নেই — জায়গা-ভেদে কার কতটুকু লাগবে আলাদা, তাই বাজারের সাদা কেবল নিজের মাপে কিনে নেবেন। দরজার সংযোগের ফয়েল কিন্তু প্যাকেজেই আছে।
বছরের পর বছর — একা হাতে
এক ভোরে এলাকার এক মধ্যবিত্ত কৃষকের শেষ সম্বল তালা কেটে চুরি হয়ে গেল। সেই আর্তনাদ থেকেই শুরু।
বছরের পর বছর গবেষণা
বাজারের সস্তা অ্যালার্ম এদেশের আবহাওয়ায় দ্রুত নষ্ট হয়। টেকসই কিছু বানাতে বারবার ভেঙেছি, আবার গড়েছি।
নিজের হাতে তৈরি
শুরুতে কারখানা ছিল না। বডিটা নিজের হাতে কেটে বানাতাম — দেখতে সুন্দর ছিল না, তবু কাজটা ছিল সৎ।
কঠিন পরীক্ষা
২২ টন বোঝাই ট্রাকের নিচেও অক্ষত — প্রতিটা ডিভাইস নিজে পরীক্ষা করে তবেই মানুষের হাতে দিয়েছি।
উদ্দেশ্য উপকার
প্রতি মাসে একজনকে সম্মানের সাথে একটি ডিভাইস উপহার দেওয়া হয়। উদ্দেশ্য মানুষের উপকার, ইনশাআল্লাহ।
চুরি হয় নীরবে — আর সেটাই সবচেয়ে বড় বিপদ
চোর আগে দেখে যায়
কোন দরজা দুর্বল, রাতে কে থাকে, কুকুর আছে কি না — সব দেখে যায়।
গভীর রাতে ঢোকে
সাধারণত রাত ২টা–৪টা, যখন ঘুম সবচেয়ে গভীর। কেউ টের পায় না।
সকালে আপনি জানেন
ততক্ষণে অনেক দেরি। চুরির ঠিক সময়ে জানতে পারাই আসল কথা।
Flash Guard কীভাবে কাজ করে
পাহারার তার টানা থাকে
দরজা, জানালা, বেড়ার চারপাশে। তারটা অটুট থাকলে ডিভাইস চুপ থাকে।
কেউ ছুঁলেই ধরা পড়ে
দরজা খুললে বা তার কেটে ফেললে — দুটোতেই সাথে সাথে আওয়াজ।
আপনি তখনই জানেন
ইন্টারনেট লাগে না। বিদ্যুৎ গেলেও চলে (শর্ত প্রযোজ্য)।
এক তারেই পুরো পাহারা
লাল তার ডিভাইস থেকে বেরিয়ে দরজা-জানালা ঘুরে যায়, শেষ পয়েন্ট থেকে কালো তার ফিরে আসে — এই দুটো মিলেই একটাই পাহারার তার।
চোর তার কেটে দিলে?
কাটলেই এলার্ম বাজে — জোড়া দিলেও বাজতেই থাকে। থামে শুধু ঘরের ভিতরের রিসেট সুইচে (শর্ত প্রযোজ্য — সঠিক তার ও সঠিক ইনস্টলেশনে)।
এখানে কোনো শব্দ বাজবে না — শুধু দেখার জন্য।
সেটআপ চোখে দেখে নিন
নিজেই বসাতে পারবেন — ১৬টা ছোট ভিডিও, প্রতিটা আলাদা। যেটা আপনার দরকার শুধু সেটাই দেখুন।
জেনে নিন — কেনার আগেই
যা যা বানিয়েছি
সবগুলোই নিজের হাতে — একটার সাথে আরেকটা মিলে চলে। মূল ডিভাইসই যথেষ্ট; বাকিগুলো শক্তি বাড়ায়, বদলায় না।
কেন Flash Guard বেছে নেবেন
সিসি ক্যামেরা শুধু চুরির পরে দেখায় — Flash Guard Premium মুহূর্তেই জাগিয়ে দেয়।
চোর সব সংযোগ কেটে দিলেও অ্যালার্ম বন্ধ করতে পারে না — কারণ সংকেত পথে নয়, সংযোগ-বিচ্ছিন্নতায় কাজ করে।
ইন্টারনেট-মুক্ত
বিদ্যুৎ ও নেট ছাড়াও চলে। অ্যানালগ প্রযুক্তি — হ্যাক বা সার্ভার-ডাউনের ভয় নেই।
মুহূর্তে প্রতিক্রিয়া
তার কাটলে বা সংযোগ বিচ্ছিন্ন হলে সাথে সাথে জোরালো অ্যালার্ম বাজে।
৫ বছরের গ্যারান্টি
কোনো সমস্যা হলে বিনামূল্যে নতুন ডিভাইস — ৫ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
অ্যাপ থেকে নিয়ন্ত্রণ
ঐচ্ছিক স্মার্ট কন্ট্রোলার দিয়ে দূর থেকে পাহারার অবস্থা দেখুন ও নিয়ন্ত্রণ করুন।
আমার সম্পর্কে
Flash Guard একটি সাশ্রয়ী, নির্ভরযোগ্য অ্যানালগ নিরাপত্তা ডিভাইস — দোকান, বাড়ি ও খামারের সম্পদ পাহারার জন্য। ইন্টারনেট ছাড়াই চলে, একবার কিনলে বহু বছর সেবা দেয়।




