Flash Guard Flash Guard

সাধারণ প্রশ্নোত্তর

যে প্রশ্নটা খুঁজছেন, সেটায় চাপ দিলেই উত্তর খুলে যাবে।

ইন্টারনেট বা সিম কার্ড লাগে? +
না। পুরো পাহারাটা তারে-তারে চলে — ইন্টারনেট, ওয়াইফাই বা সিম কিছুই লাগে না। নেট চলে গেলে বা মোবাইল টাওয়ার বসে গেলেও পাহারা চলতেই থাকে।
চোর যদি পাহারার তার কেটে দেয়? +
কাটলেই এলার্ম বাজে। কেটে আবার জোড়া দিলেও বাজতেই থাকে — থামে শুধু ঘরের ভিতরের রিসেট সুইচে। (শর্ত প্রযোজ্য — সঠিক তার ও সঠিক ইনস্টলেশনে)
বিদ্যুৎ চলে গেলে কী হয়? +
ডিভাইস চলে ১২ ভোল্টের অ্যাডাপ্টারে। বিদ্যুৎ গেলেও যেন চলে, সে জন্য পাওয়ার কেসিং নিতে পারেন — ভেতরের ব্যাটারিতে ফুল চার্জে প্রায় ৫–৬ ঘণ্টা চলে; অথবা বাসার যেকোনো ১২V ব্যাটারি যোগ করা যায় (শর্ত প্রযোজ্য)।
ভুয়া অ্যালার্ম বাজবে না তো? +
পাহারার তার অটুট থাকলে ডিভাইস চুপ থাকে। কোনো পয়েন্ট খুললে বা তার কাটলে — শুধু তখনই বাজে। বাতাস বা বিড়াল-কুকুরের নড়াচড়ায় বাজে না, কারণ এটা নড়াচড়া ধরে না।
এটা কি ক্যামেরা? ফোনে খবর দেয়? +
না — এটা ক্যামেরা নয়, ছবি বা ভিডিও রাখে না। নিজে থেকে ফোন বা SMS-ও করে না। এটা পাহারা দেয় আর ধরা পড়লে জোরে আওয়াজ করে, যাতে আশেপাশের সবাই জেনে যায়।
বাক্সে কী কী পাব? +
মূল ডিভাইস · মাউন্টিং কেসিং (স্পিকার, রিসেট সুইচ ও RGB লাইট বসানো) · ১২ ভোল্টের অ্যাডাপ্টার · ৫ পয়েন্টের কানেক্টর · পয়েন্টের বাতি ৫টা · এল-ক্ল্যাম্প ২টা · টেস্ট-কেবল। মোটামুটি ৪–৫টি দরজার সেটআপের মালামাল একসাথে। ⚠️ লাইন টানার লম্বা তার বাক্সে থাকে না — জায়গা-ভেদে কার কতটুকু লাগবে আলাদা, তাই বাজার থেকে নিজের মাপে কিনে নেবেন।
নিজে বসাতে পারব, না টেকনিশিয়ান লাগবে? +
নিজেই পারবেন। ১৬টা ছোট ভিডিও আছে — যেটা আপনার দরকার শুধু সেটাই দেখবেন। সাথে লেখা গাইড আর ইউজার ম্যানুয়াল। তারপরও আটকে গেলে ভিডিও কলে আমি নিজে দেখিয়ে দেব, ইনশাআল্লাহ।
কত জায়গা এক সাথে পাহারায় রাখা যায়? +
একটাই পাহারার তারে অনেক পয়েন্ট জোড়া যায় — দরজা, থাই জানালা, শাটার সব একই লাইনে। বাক্সের মালামালে মোটামুটি ৪–৫টি দরজা হয়; বেশি লাগলে শুধু তার ও বাতি বাড়িয়ে নিতে হয় (শর্ত প্রযোজ্য)।
পাহারার তার কতদূর নেওয়া যায়? কোন তার লাগবে? +
সাধারণ বাড়ি বা পরিবারে নিজের ইচ্ছেমতো পয়েন্ট করলে ঝামেলা হয় না, যদি তারের মান ঠিক থাকে। তারের মান: লাল ও কালো দুই তারের খাঁটি তামার সাদা কেবল, ভেতরে চিকন অনেক গুনা — কমপক্ষে ১৪/৭৬, ভালো হয় ২৩/৭৬ বা তার চেয়ে ভালো। নেটের CAT6 তার বা তামার প্রলেপ দেওয়া নকল তারে লাইন ঠিকমতো কাজ নাও করতে পারে, তাই এসব নেবেন না। লম্বা লাইন টানার এই ক্ষমতা রাখা হয়েছে শুধু ডিভাইসের ভালো পারফরম্যান্সের জন্য, যেন সাধারণ বাড়ি বা পরিবারে নিজের ইচ্ছেমতো পয়েন্ট করলেও ঝামেলা না হয়। এত লম্বা লাইন সাধারণত কারও লাগে না, আর তারের খরচও অনেক। বাস্তবে অনেক পরিবারে এটা বসানো আছে, আর ২০০ থেকে ৫০০ ফিট লাইনেও পাহারা অক্ষুণ্ণ থেকে সুন্দরভাবে চলছে; আমার অনেক গ্রাহক এভাবেই চালাচ্ছেন। পরীক্ষায় সর্বোচ্চ ক্ষমতা মোট প্রায় ৩.৫ কিলোমিটার তার — এটা লাল ও কালো মিলিয়ে, সোজা দূরত্ব নয়; দুই তারের কেবল ১ কিলোমিটার টানলে মোট তার হয় ২ কিলোমিটার। এই হিসাব শুধু খাঁটি তামার ৪০/৭৬ তারে; ২৩/৭৬ তারে প্রায় ২.৫ আর ১৪/৭৬ তারে প্রায় ১.৫ কিলোমিটার। এটা বিদ্যুতে চলা অবস্থার হিসাব; ব্যাকআপে, বেশি জোড়ায় বা নিম্নমানের তারে আরও কমে। এটা পরীক্ষার ক্ষমতা, ব্যবহারের বাস্তবতা আলাদা; তাই দূরত্বের প্রতিশ্রুতি হিসেবে ধরবেন না (শর্ত প্রযোজ্য — সঠিক তার ও সঠিক ইনস্টলেশন)।
গরুর দড়ি বা খামারেও কি লাগানো যায়? +
যায়। গরুর গলার দড়ির ভিতরে তার দিয়ে, গোয়ালঘরের দরজা ও চারপাশে, মুরগির খামারের বেড়ায় — প্রতিটার জন্য আলাদা ভিডিও দেওয়া আছে। এসির আউটডোর ইউনিট, পানির মোটর আর গুদামেও বসানো যায়।
মোশন সেন্সর কি সাথে আসে? +
না, মোশন সেন্সর ও বিশেষ সেন্সর আলাদা কিনতে হয়। ওগুলো দুই তারে সুইচের মতোই একই লাইনে জোড়া লাগে, তাই পরে দরকার হলেও যোগ করা যায়।
গ্যারান্টি কেমন? +
মূল ডিভাইসে ৫ বছর — শর্তসাপেক্ষে বদলে দেওয়া হয়। স্মার্ট কেসিং, সেন্সর ও আনুষঙ্গিকে ৫ বছরের সার্ভিস (পার্টসের খরচ গ্রাহকের, সার্ভিসিং ফ্রি)।
টাকা কখন দিতে হয়? ডেলিভারি কোথায় কোথায়? +
সারা দেশে ক্যাশ-অন-ডেলিভারি — হাতে পেয়ে তবেই টাকা। অগ্রিম কিছু লাগে না, কার্ড বা পেমেন্টের তথ্যও নেওয়া হয় না। আজকের দাম সবসময় পণ্যের পাতায় দেখতে পাবেন।

আরও প্রশ্ন আছে? রেজিস্ট্রেশন ফর্মে নোটে লিখুন বা আসল যাচাই করুন।