আমার তথ্য মুছে ফেলা

Flash Guard · App: com.flashguard.premium · সর্বশেষ হালনাগাদ: ৯ সেপ্টেম্বর ২০২৬

এটি আপনার অধিকার — আপনি যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলতে পারেন। তিনটি উপায় আছে:

উপায় ১ — অ্যাপের ভিতর থেকে (সাথে সাথে)

  1. অ্যাপ খুলুন → আমার অ্যাকাউন্ট → আমার রেকর্ড ও সেটিংস।
  2. 🚪 লগ-আউট — এই ফোন থেকে সব মুছে নতুন শুরু-তে চাপুন (পর্দার নাম 🗑️ আমার তথ্য মুছুন)।
  3. "এই ফোন থেকে মুছে ফেলুন" চাপলে আপনার প্রোফাইল/সিরিয়াল/খসড়া এই ফোন থেকে সাথে সাথে মুছে যাবে।

উপায় ২ — সার্ভার থেকে মুছতে অনুরোধ

আগে কোনো ফর্ম (অর্ডার/সাপোর্ট/আবেদন) পাঠিয়ে থাকলে সেই তথ্য সার্ভারেও থাকতে পারে। মুছে ফেলতে:

  1. অ্যাপের আমার তথ্য মুছুন → "মুছে ফেলার অনুরোধ পাঠান" ব্যবহার করুন, অথবা
  2. ইমেইল করুন [email protected]-এ — বিষয়: "Data Deletion", সাথে আপনার নাম ও যে ফোন নম্বর দিয়েছিলেন।

উপায় ৩ — লগইন-অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছুন

আপনি যদি Google বা ইমেইল দিয়ে অ্যাপে সাইন-ইন করে থাকেন, তাহলে সেই অ্যাকাউন্টটিই পুরোপুরি মুছে ফেলতে পারেন:

  1. সাইন-ইন করা অবস্থায় অ্যাপ খুলুন → আমার অ্যাকাউন্ট → আমার রেকর্ড ও সেটিংস → 🚪 লগ-আউট — এই ফোন থেকে সব মুছে নতুন শুরু।
  2. নিচে "৩) লগইন-অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছুন" ঘরে 🔥 লগইন-অ্যাকাউন্ট মুছুন চাপুন, তারপর নিশ্চিত করতে আবার চাপুন।
  3. অ্যাপ খুলতে না পারলে ইমেইল করুন [email protected]-এ — বিষয়: "Delete my account", সাথে যে ইমেইল দিয়ে সাইন-ইন করেছিলেন।
অ্যাকাউন্ট মুছলে কী কী মুছে যায়: আপনার লগইন-পরিচয় (Google/ইমেইল), নাম, ইমেইল, ফোন নম্বর ও সার্ভারে রাখা অ্যাকাউন্ট-রেকর্ড — সবকিছু।
কী থাকে: ডিভাইসটি কার নামে আছে ও গ্যারান্টির রেকর্ড আলাদা থাকে (এটা আপনার সুরক্ষার জন্য — পরে সিরিয়াল ও ফোন নম্বর দিয়ে ফিরে পাওয়া যায়)। আইনগত বাধ্যবাধকতায় বা সম্পন্ন লেনদেনের হিসাবে যেটুকু রাখতে হয়, শুধু সেটুকু।
কতদিনে: অ্যাপ থেকে করলে সাথে সাথে; ইমেইলে অনুরোধ করলে সাধারণত কয়েক দিনের মধ্যে, ইনশাআল্লাহ।
কী মুছে ফেলা হয়: আপনার নাম, ফোন/WhatsApp, ঠিকানা ও পাঠানো বার্তা।
কতদিনে: অনুরোধ পাওয়ার পর যথাশীঘ্র (সাধারণত কয়েক দিনের মধ্যে), ইনশাআল্লাহ।
ব্যতিক্রম: আইনগত বাধ্যবাধকতা বা সম্পন্ন লেনদেনের রেকর্ড দরকার হলে সেটুকু রাখা হতে পারে।
English: Flash Guard (app com.flashguard.premium, developer Flash Guard Premium) lets you delete your account and your data at any time.
Delete your account: while signed in, open the app → My Account → My records & settings → Log out / delete everything from this phone, then press "Delete login account" and confirm. This permanently deletes your Google/email login identity, your name, email, phone number and your account record on our server. If you cannot open the app, email [email protected] with the subject "Delete my account" and the email you signed in with.
Delete data without deleting the account: the same screen removes on-device data instantly, and "Send deletion request" removes the name, phone, address and messages stored on our server. Or email the address above with the subject "Data Deletion" and the name & phone you used.
What is kept: device-ownership and guarantee records are kept separately for your own protection (recoverable later with the serial and phone number), plus anything we must keep for legal or completed-transaction reasons. Requests are handled immediately in-app, or usually within a few days by email. No payment/card data is collected (cash on delivery).

যোগাযোগ

ইমেইল: [email protected] · ওয়েবসাইট: flashpickbd.com