জরুরি নোটিশ: তার, দূরত্ব ও ব্যাকআপ
নোটিশের তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
কোন তার নেবেন
তারের মান: লাল ও কালো দুই তারের খাঁটি তামার সাদা কেবল, ভেতরে চিকন অনেক গুনা — কমপক্ষে ১৪/৭৬, ভালো হয় ২৩/৭৬ বা তার চেয়ে ভালো। নেটের CAT6 তার বা তামার প্রলেপ দেওয়া নকল তারে লাইন ঠিকমতো কাজ নাও করতে পারে, তাই এসব নেবেন না।
তার বাক্সে থাকে না, নিজের মাপে বাজার থেকে কিনে নেবেন।
বেশি জানতে চাইলে নিচের লেখাগুলো পড়ুন।
তারের মান অনুযায়ী সর্বোচ্চ ক্ষমতা
| তারের মান | মোট তার (লাল ও কালো মিলিয়ে) |
|---|---|
| ১৪/৭৬ | প্রায় ১.৫ কিলোমিটার |
| ২৩/৭৬ | প্রায় ২.৫ কিলোমিটার |
| ৪০/৭৬ | প্রায় ৩.৫ কিলোমিটার |
পরীক্ষায় সর্বোচ্চ ক্ষমতা মোট প্রায় ৩.৫ কিলোমিটার তার — এটা লাল ও কালো মিলিয়ে, সোজা দূরত্ব নয়; দুই তারের কেবল ১ কিলোমিটার টানলে মোট তার হয় ২ কিলোমিটার। এই হিসাব শুধু খাঁটি তামার ৪০/৭৬ তারে; ২৩/৭৬ তারে প্রায় ২.৫ আর ১৪/৭৬ তারে প্রায় ১.৫ কিলোমিটার। এটা বিদ্যুতে চলা অবস্থার হিসাব; ব্যাকআপে, বেশি জোড়ায় বা নিম্নমানের তারে আরও কমে। এটা পরীক্ষার ক্ষমতা, ব্যবহারের বাস্তবতা আলাদা; তাই দূরত্বের প্রতিশ্রুতি হিসেবে ধরবেন না (শর্ত প্রযোজ্য — সঠিক তার ও সঠিক ইনস্টলেশন)।
সংখ্যাগুলো আমার নিজের ডিভাইসে বিদ্যুতে চলা অবস্থায় মাপা ও তারের মান ধরে হিসাব করা। জায়গা, তার আর জোড়াভেদে ফল আলাদা হতে পারে।
লম্বা লাইনের ক্ষমতা কেন রাখা হয়েছে
লম্বা লাইন টানার এই ক্ষমতা রাখা হয়েছে শুধু ডিভাইসের ভালো পারফরম্যান্সের জন্য, যেন সাধারণ বাড়ি বা পরিবারে নিজের ইচ্ছেমতো পয়েন্ট করলেও ঝামেলা না হয়। এত লম্বা লাইন সাধারণত কারও লাগে না, আর তারের খরচও অনেক। বাস্তবে অনেক পরিবারে এটা বসানো আছে, আর ২০০ থেকে ৫০০ ফিট লাইনেও পাহারা অক্ষুণ্ণ থেকে সুন্দরভাবে চলছে; আমার অনেক গ্রাহক এভাবেই চালাচ্ছেন।
সাধারণ বাড়ি বা পরিবারে নিজের ইচ্ছেমতো পয়েন্ট করলে ঝামেলা হয় না, যদি তারের মান ঠিক থাকে।
ব্যাকআপ
ব্যাকআপ: আগে “৫–৬ দিন” বা “৭ রাত” ধরনের কথা ছিল; দামি ব্যাটারিতে পরীক্ষায় তা কাজ করেছে। পাওয়ার কেসিংয়ের দাম সাধ্যের মধ্যে রাখতে এখন কম দামের ব্যাটারি দিতে হয়, তাই এখন ফুল চার্জে প্রায় ৫–৬ ঘণ্টা চলে (শর্ত প্রযোজ্য)।
আগের ভিডিও ও লেখা নিয়ে
আগের কথা সম্পর্কে: আমার আগের কিছু ভিডিও, বিজ্ঞাপন ও লেখায় “৩ কিমি রেঞ্জ”, “ঘর থেকে ১.৫–৩ কিলোমিটার দূর পর্যন্ত”, “দূরত্ব কোনো বাধা নয়”, “আনলিমিটেড সংযোগ” ধরনের কথা আছে। এই ক্ষমতা আমি নিজে পরীক্ষা করে দেখেছি, পরীক্ষায় কাজ করেছে। এগুলো পরীক্ষার ক্ষমতা; ব্যবহারের বাস্তবতা আলাদা, তাই সব জায়গায় একই ফলের প্রতিশ্রুতি হিসেবে ধরবেন না। পাহারা চলে তারের মধ্য দিয়ে, ডিভাইস কোনো ওয়্যারলেস সিগন্যাল পাঠায় না।
আগের পোস্টের দাম, প্যাকেজ বা সুবিধা আজকের সাথে না মিললে flashpickbd.com-এর আজকের লেখাই ঠিক।
আগে কিনে থাকলে আর এই কথাগুলোর কারণে আপনার কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে সরাসরি আমাকে জানান, আমি নিজে দেখব।
বিস্তারিত শর্ত: শর্তাবলী · প্রশ্ন থাকলে সাধারণ প্রশ্নোত্তর দেখুন।
