Flash Guard Flash Guard

চুরি প্রতিরোধ গাইড — দোকান, বাড়ি ও খামারের জন্য

চুরি ঠেকানো মানে দামি যন্ত্র কেনা নয়। চুরি ঠেকানো মানে চোরের কাজটা কঠিন করে দেওয়া। চোর সবসময় সহজ জায়গা খোঁজে — যেখানে ঢুকতে সময় লাগে না, শব্দ হয় না, কেউ টের পায় না। আপনার কাজ শুধু এই তিনটের যেকোনো একটা ভেঙে দেওয়া।

চুরি কীভাবে হয় — তিনটে ধাপ

প্রায় সব চুরিতেই এই তিনটে ধাপ থাকে:

  1. দেখে যাওয়া — চোর আগে ঘুরে দেখে। কোন দরজা দুর্বল, কখন কেউ থাকে না, কুকুর আছে কি না।
  2. ঢোকা — তালা ভাঙা, জানালা খোলা, টিন সরানো, দেয়াল টপকানো।
  3. নিয়ে বেরিয়ে যাওয়া — সাধারণত ৫–১৫ মিনিটের মধ্যে।

এই তিন ধাপের যেকোনো একটায় যদি শব্দ হয় বা সময় বেশি লাগে, বেশিরভাগ চোর কাজ ফেলে চলে যায়। ধরা পড়ার ভয়ই তার সবচেয়ে বড় শত্রু।

খরচ অনুযায়ী কী করতে পারেন

১. একদম বিনামূল্যে

২. অল্প খরচে

৩. বেশি খরচে

সবচেয়ে বড় ভুল যেটা প্রায় সবাই করে

অনেকে ভাবেন সিসি ক্যামেরা লাগালেই নিরাপদ। কিন্তু ক্যামেরা চুপচাপ দেখে — বাধা দেয় না। চুরি হয়ে যাওয়ার পর ভিডিও দেখে কষ্ট বাড়ে, মাল ফেরত আসে না। মুখ ঢাকা থাকলে চেনাও যায় না।

তাই ক্যামেরার আগে দরকার এমন কিছু যা চুরির মুহূর্তেই বাধা দেয় — আওয়াজ করে, আশপাশের মানুষকে জানায়, চোরকে তাড়িয়ে দেয়।

কোন জায়গার জন্য কী — বিস্তারিত

আমার ডিভাইস এখানে কী করে

আমি Flash Guard বানিয়েছি ঠিক এই কারণেই — চুরির মুহূর্তে বাধা দেওয়ার জন্য। পাহারার তার কেটে ফেললে বা দরজা খুললে সাথে সাথে আওয়াজ হয়। ইন্টারনেট লাগে না, বিদ্যুৎ গেলেও ব্যাকআপে চলে (শর্ত প্রযোজ্য)।

তবে সত্যি কথা — যন্ত্র একা সব করে না। ভালো তালা, আলো, আর প্রতিবেশীর চোখ — এগুলোও লাগে। যন্ত্র শুধু আপনাকে সময় আর খবর দেয়।


আমি মোহাম্মদ সুজন রহমান — বছরের পর বছর গবেষণা করে বাংলাদেশেই Flash Guard বানিয়েছি। এই লেখাগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে, যেন আপনার কাজে লাগে।

← চুরি প্রতিরোধ গাইডের সব লেখা · পণ্য ও দাম দেখুন

আরও পড়ুন