ইনস্টলেশন চেকলিস্ট — ধাপে ধাপে বসানো
একটার পর একটা মিলিয়ে নিন। কোনো ধাপ বাদ দেবেন না — প্রতিটার পেছনে কারণ আছে।
-
📦
বাক্স খুলুন
বাক্সে এই ৮টা জিনিস আছে কিনা মিলিয়ে নিন — Flash Guard ডিভাইস · ১২ ভোল্টের অ্যাডাপ্টার · স্পিকার · মাউন্টিং কেসিং · কানেক্টর · পয়েন্টের বাতি (৫টা) · অ্যালুমিনিয়াম ফয়েল · টেস্ট-কেবল ।
কোনো কিছু মিসিং হলে সাথে সাথে জানান — ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে।
-
⚡
পাওয়ার সংযোগ করুন
অ্যাডাপ্টারটি ডিভাইসের POWER (12V DC) লেখা পোর্টে লাগান, তারপর সকেটে প্লাগ করুন।
সবুজ বাতি জ্বললে ডিভাইস চালু হয়েছে। না জ্বললে সকেট ও অ্যাডাপ্টার দেখুন।
-
🔋
ব্যাকআপ ব্যাটারি লাগান
কারেন্ট চলে গেলেও পাহারা চলে — ১২V ব্যাটারি বা Mini UPS BATTERY BACKUP লেখা পোর্টে লাগান।
ব্যাটারি না লাগালেও ডিভাইস চলে, কিন্তু কারেন্ট গেলে পাহারা বন্ধ হবে।
-
🔗
পাহারার লাইন লাগান
কানেক্টর দিয়ে পাহারার তার LOCK OUTPUT লেখা পোর্টে আনুন — এটাই পুরো পাহারার প্রাণ। রং মেনে: লাল যায় · কালো ফেরে।
তার ঢিলা থাকলে অকারণে অ্যালার্ম বাজতে পারে। শক্ত করে আটকান।
-
🔔
স্পিকার লাগান
কেসিংয়ের স্পিকারের তার ALARM OUTPUT লেখা পোর্টে লাগান।
স্পিকার পরীক্ষার আগে পাশের প্রতিবেশীকে জানিয়ে রাখুন।
-
🧩
জোনে ভাগ করবেন? (কন্ট্রোলার থাকলে)
কন্ট্রোলার নিলে এলাকা আলাদা জোনে ভাগ করা যায় — কোন দিকে সমস্যা, সেটাও আলাদা করে বোঝা যায়।
মূল Flash Guard-এ জোন নেই; এটা কন্ট্রোলারের সুবিধা।
-
🧪
প্রথম পরীক্ষা করুন
রিসেট সুইচ ON করুন — চুপচাপ থাকলে সব ঠিক। এবার পাহারার লাইন খুলে দেখুন, স্পিকার বাজবে।
একবার বেজে গেলে লাইন জোড়া দিলেও থামবে না — থামাতে রিসেট OFF করতে হবে।
-
🏠
ডিভাইস স্থাপন করুন
ডিভাইসটি নিরাপদ জায়গায় স্ক্রু দিয়ে আটকান — সহজে নাগাল না পাওয়া যায় এমন জায়গা ভালো।
সুবিধামতো কিন্তু চোরের সহজ নাগালে নয়।
-
📱
অ্যাপে সিরিয়াল যোগ করুন
অ্যাকাউন্ট সেকশনে গিয়ে ডিভাইসের সিরিয়াল নম্বর দিন — ওয়ারেন্টি ও সাপোর্ট সক্রিয় হবে।
সিরিয়াল নম্বর ডিভাইসের গায়ে স্টিকারে লেখা আছে।
-
✅
ইনস্টলেশন সম্পন্ন!
সবকিছু ঠিক হলে আপনার Flash Guard এখন সচল। বেরোনোর আগে রিসেট সুইচ ON করে যাবেন।
যেকোনো সমস্যায় সাপোর্ট ট্যাব থেকে যোগাযোগ করুন — আমি পাশে আছি, ইনশাআল্লাহ।
আরও দরকার?
লেখা পড়ে না বুঝলে ছোট ছোট সেটআপ ভিডিও দেখুন — ১৮টা, আলাদা আলাদা।
ডিভাইসের কোন পোর্ট কী — ডিভাইস চিনুন · কোথায় কীভাবে তার টানবেন — সংযোগের নমুনা · সব প্রশ্নের উত্তর — প্রশ্নোত্তর
এই ধাপগুলো অ্যাপেও আছে — টিক দিতে দিতে এগোতে পারবেন। অ্যাপ নামান
