সমস্যা নির্ণয় — কিছু কাজ না করলে
উপর থেকে শুরু করুন। প্রতিটি প্রশ্নের উত্তর দিলে পরের ধাপ নিজেই বলে দেবে কোথায় দেখতে হবে।
-
১
ডিভাইসের সবুজ বাতি কি জ্বলছে?
বিদ্যুৎ পাচ্ছে না — অ্যাডাপ্টার ও সকেট দেখুন, অন্য অ্যাডাপ্টার দিয়ে দেখুন। তাও না হলে আমাকে জানান।
অ্যাডাপ্টারটা ডিভাইসের POWER (12V DC) লেখা পোর্টে ঠিকমতো ঢুকেছে কিনা দেখুন।
-
২
রিসেট সুইচ ON করলে কি লাল বাতি জ্বলে?
রিসেট সুইচের তারটা ডিভাইসে ঠিকমতো লাগেনি মনে হচ্ছে। খুলে আবার ভালো করে ঢোকান। তাও না হলে আমাকে জানান।
সুইচটা চাপার নয় — ON/OFF করার। ON করলেই পাহারা চালু, লাল বাতি জ্বলে।
-
৩
হলুদ বাতি কি জ্বলছে?
পাহারার লাইন ঠিকভাবে যুক্ত হয়নি। কানেক্টরের তার দুটো ভালোভাবে ছুঁয়ে আছে কিনা দেখুন, আর জ্যাকটা LOCK OUTPUT পোর্টে পুরো ঢুকেছে কিনা। পয়েন্টের বাতি বসানো থাকলে: পাহারা বন্ধ রেখে কানেক্টর কেসিংয়ের TEST পোর্টে লাগান — সব বাতি জ্বললে পুরো লাইন ঠিক আছে (শর্ত প্রযোজ্য); দেখা শেষে কানেক্টর আবার ডিভাইসে।
হলুদ বাতি না জ্বললে বুঝবেন লাইনটাই যুক্ত হয়নি — তখন পাহারা কাজ করবে না।
-
৪
রিসেট ON রেখে পাহারার লাইন খুলে দিলে স্পিকার কি বাজে?
স্পিকারের তার দেখুন — ALARM OUTPUT পোর্টে ঠিকমতো লাগানো আছে কিনা। তাও না বাজলে আমাকে জানান।
⚠️ একবার বেজে গেলে লাইন আবার জোড়া দিলেও থামবে না — থামাতে রিসেট OFF করতে হবে। এটাই ডিভাইসের সবচেয়ে বড় নিরাপত্তা, নষ্ট নয়।
-
৫
বারবার ভুল অ্যালার্ম (কারণ ছাড়াই বাজা) হচ্ছে কি?
ডিভাইস ঠিকঠাক কাজ করছে মনে হচ্ছে! অন্য কোনো সমস্যা থাকলে সাপোর্টে জানান।
-
৬
সম্প্রতি কোনো তার নাড়ানো বা সেন্সর স্পর্শ হয়েছে?
ঢিলা সেন্সর বা তার = ভুল অ্যালার্মের সবচেয়ে সাধারণ কারণ। সব টার্মিনাল শক্ত করুন এবং তার টান টান রাখুন। ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।
টার্মিনালে তার শক্ত করে ঢুকিয়ে স্ক্রু টাইট করুন।
-
৭
ডিভাইসের কাছে বা সেন্সরের পাশে প্রায়ই ভারী যানবাহন যায় অথবা পোষা প্রাণী আছে?
কম্পন বা প্রাণীর নড়াচড়া ভুল অ্যালার্ম ঘটাতে পারে (PIR/ভাইব্রেশন সেন্সরে)। সেন্সর উঁচু বা ভিন্ন দিকে রাখুন। অথবা সাপোর্টে যোগাযোগ করুন।
সমস্যার কারণ নির্ণয় করা গেল না। আরও সাহায্যের জন্য সাপোর্টে যান — ডিভাইসের সিরিয়াল ও সমস্যার বিবরণ দিয়ে।
আরও দরকার?
লেখা পড়ে না বুঝলে ছোট ছোট সেটআপ ভিডিও দেখুন — ১৮টা, আলাদা আলাদা।
ডিভাইসের কোন পোর্ট কী — ডিভাইস চিনুন · কোথায় কীভাবে তার টানবেন — সংযোগের নমুনা · সব প্রশ্নের উত্তর — প্রশ্নোত্তর
এই ধাপগুলো অ্যাপেও আছে — টিক দিতে দিতে এগোতে পারবেন। অ্যাপ নামান
