দৈনিক পরিচালনা — রোজ যা করবেন
অভ্যাসটাই আসল পাহারা। রোজ এই কটা কাজ করলে যন্ত্র কখনো আপনাকে ফাঁকি দেবে না।
🌅 দোকান/বাড়ি খোলার আগে (সকাল)
-
🔓
ডিভাইসের কাছে গিয়ে রিসেট সুইচ OFF করুন — পাহারা বন্ধ হবে।
লাল বাতি নিভে যাবে — তখনই বুঝবেন পাহারা বন্ধ হয়েছে।
🌙 দোকান/বাড়ি বন্ধের সময় (রাতে)
-
🚪
সব দরজা-জানালা ভালো করে বন্ধ করুন।
কোনো পয়েন্ট খোলা থাকলে মিস-অ্যালার্ম হতে পারে।
-
⚡
বিদ্যুৎ আছে কিনা দেখুন — সবুজ বাতি জ্বলছে তো?
যদি ব্যাকআপ পাওয়ার থাকে, সেটা ঠিক আছে কিনা দেখে নিতে পারেন।
-
🔒
পাহারা বসাতে রিসেট সুইচ ON করুন।
বাতি বদলে যাবে — লাল জ্বলবে। তখনই বুঝবেন পাহারা চালু হয়েছে।
🚨 অ্যালার্ম বাজলে কী করবেন
-
😌
আতঙ্কিত হবেন না — প্রথমে স্বাভাবিক থাকুন।
আপনার পাহারা দেওয়ার পয়েন্টগুলো সাবধানে খেয়াল করতে পারেন। আলাদা করে
-
📞
যখন নিশ্চিত হবেন অস্বাভাবিক কিছু হচ্ছে, তখন প্রতিবেশী বা
পুলিশের সাহায্য নিতে পারেন।
-
🔑
নিরাপদ মনে হলে ডিভাইসে গিয়ে রিসেট সুইচ OFF করুন — অ্যালার্ম থামবে।
একবার বেজে গেলে লাইন জোড়া দিলেও থামে না — OFF করতেই হবে।
🔧 ছয় মাসে অন্তত একবার এটা করুন
-
🔌
সব পাহারার পয়েন্ট ভালো করে চেকআপ করুন — তার ঢিলা হলে শক্ত করুন।
ঢিলা তার থেকেই অকারণে অ্যালার্ম বাজে, আবার দরকারের সময় না-ও বাজতে পারে।
-
🔋
ব্যাকআপ ব্যাটারির বাতি বা ভোল্টেজ চেক করুন।
অনেকদিন পুরোনো হলে বদলে নেওয়াই ভালো।
-
🧹
ডিভাইস আর দরজা-জানালার পয়েন্টগুলোর উপর ধুলো পরিষ্কার করুন।
-
🛢️
ডিভাইসের সব পোর্টের ভিতরে একটু ভেসলিন দিন।
বাতাসের আর্দ্রতায় ভিতরে মরিচা পড়তে পারে — ভেসলিন সেটা ঠেকায়,
আরও দরকার?
লেখা পড়ে না বুঝলে ছোট ছোট সেটআপ ভিডিও দেখুন — ১৮টা, আলাদা আলাদা।
ডিভাইসের কোন পোর্ট কী — ডিভাইস চিনুন · কোথায় কীভাবে তার টানবেন — সংযোগের নমুনা · সব প্রশ্নের উত্তর — প্রশ্নোত্তর
এই ধাপগুলো অ্যাপেও আছে — টিক দিতে দিতে এগোতে পারবেন। অ্যাপ নামান
