Flash Guard অ্যাপ ডাউনলোড
Android ফোনের জন্য · সংস্করণ 2.4 · 35.9 MB · 2026-09-25
নামানো শেষ হলে ফাইলটিতে চাপ দিন — ইনস্টল হয়ে যাবে।
কম্পিউটার বা আইফোন থেকে দেখছেন? এই পাতাটা আপনার Android ফোনে খুলুন — ঠিকানা: flashpickbd.com/download
নামানোর পর
- নামানো ফাইলটিতে চাপ দিন।
- ফোন অনুমতি চাইলে অনুমতি দিন — একবারই লাগে।
- ফোন সতর্কবার্তা দেখালে ভয় নেই — ইনস্টল চাপুন।
Play Store-এর বাইরে থেকে নামানো সব অ্যাপেই ফোন এই সতর্কবার্তা দেখায় — ফাইলে খারাপ কিছু আছে বলে নয়। নতুন সংস্করণ এলে অ্যাপ নিজেই জানাবে; আগেরটা মুছতে হবে না।
নিরাপদে থাকুন — দুটো কথা
আসল অ্যাপ শুধু এই ঠিকানা থেকেই — flashpickbd.com। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কেউ Flash Guard-এর ফাইল পাঠালে বসাবেন না — পরিচিত কেউ পাঠালেও নয়।
আমি কখনো আপনার PIN, পাসওয়ার্ড বা OTP চাইব না। কেউ চাইলে বুঝবেন সে আমি নই।
অ্যাপটি SMS · কল · কন্টাক্ট · ছবি · লোকেশন · ক্যামেরা — কিছুই চায় না।
মিলিয়ে দেখতে চান? (কারিগরি বিস্তারিত)
অ্যাপ যে অনুমতিগুলো চায়:
- ব্লুটুথ সংযোগ — কন্ট্রোলারের সাথে কথা
- ব্লুটুথ খোঁজা — কন্ট্রোলার যুক্ত করতে
- ইন্টারনেট — সার্ভার থেকে তথ্য আনা
- নোটিফিকেশন — জরুরি খবর জানানো
- ফোন চালু হলে সেবা আবার শুরু
- পর্দা-জুড়ে সতর্কতা — অ্যালার্মের খবর
- কম্পন — খবর এলে ফোন কেঁপে ওঠা
ইনস্টলের সময় ফোন নিজেই এই তালিকা দেখাবে — মিলিয়ে নিতে পারেন।
ফাইলটি সত্যিই আমার — মিলিয়ে দেখুন:
- সই করেছেন: CN=Flash Guard, OU=Flash Guard, O=Flash Guard, L=Madaripur, ST=Dhaka, C=BD
- সইয়ের আঙুলের ছাপ:
5fddd883f27fc5140a7279e6dc8545b5f420ef5b85ab84e77bba599189de5dee - এই ফাইলের আঙুলের ছাপ:
ed3601678719ecf01e77d04b1ea873b6c2e9f1bdd872c5c8c327246d14b87ee1
ফাইলের ছাপ প্রতিটি সংস্করণে বদলায়, কিন্তু সইয়ের ছাপ কখনো বদলায় না — কেউ অ্যাপ বদলে দিলে ছাপ মিলবে না, তখনই ধরা পড়বে। ঠিকানার শুরুতে তালা-চিহ্ন ও https://flashpickbd.com আছে কি না দেখে নেবেন।
🆕 এই সংস্করণে যা আছে
- হোমের সেটআপ-কার্ডে নতুন নড়াচড়া — অগ্রগতি শূন্য থেকে ভরে ওঠে আর শতাংশ গুনে ওঠে
- বড় লেখার ফোনে ধাপের নাম আর ভেঙে যায় না
- বাড়তি লেখা সরানো হয়েছে — অ্যাপ হালকা হলো
- গ্যারান্টি ও গাইডের ঘরগুলো এখন একটার পর একটা এসে দাঁড়ায়
