Flash Guard
পাহারার কেন্দ্র — আসল ডিভাইস
কেসিং ও ৪–৫ দরজার সেটআপের মালামালসহ — এক প্যাকেজে
সাথেই আসে: কেসিং + ৪–৫ দরজার সংযোগ-মালামাল — আলাদা কিনতে হয় না
- ৫ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি (শর্ত প্রযোজ্য)
- হাতে পেয়ে টাকা — ক্যাশ-অন-ডেলিভারি
- নষ্ট হলে দেশেই সার্ভিস — উদ্ভাবকের নিজের হাতে
শুধু ডিভাইস নয় — সাথে যা যা পাবেন
বাক্স খুললেই যা যা পাবেন:
- মূল Flash Guard ডিভাইস — সিল করা — পাহারার কেন্দ্র
- মাউন্টিং কেসিং — স্পিকার · রিসেট সুইচ · RGB লাইট · TEST পোর্ট ও নীল গ্রাউন্ড তার — সব আগেই বসানো
- স্পিকার — অ্যালার্ম এটা দিয়েই বাজবে (কেসিংয়ে লাগানো)
- ১২ ভোল্টের অ্যাডাপ্টার — বিদ্যুতের সংযোগ
- লিমিট সুইচ — ৫ পয়েন্টের কানেক্টরের অংশ
- বটম সুইচ — ৫ পয়েন্টের কানেক্টরের অংশ
- অ্যালুমিনিয়াম ফয়েল — ৩সেট — কাচ/দরজায় সংযোগ নেওয়ার জন্য — ৫ পয়েন্টের কানেক্টরের অংশ
- পয়েন্টের বাতি — ৫টা — প্রতিটা পাহারার পয়েন্টে একটা
- এল-ক্ল্যাম্প — ২টা — থাই জানালার পাশে ডাবল-সাইড টেপ দিয়ে লাগিয়ে তার উপরে লিমিট সুইচ বসে
- টেস্ট-কেবল (লাল-কালো) — লাল-কালো তার পেঁচিয়ে যাচাই করবেন
- ইউজার ম্যানুয়াল — ব্যবহারের নিয়ম — ছাপা কপি, যত্নে রাখুন
মোটামুটি ৪–৫টি দরজার সেটআপের মালামাল একসাথে।
⛔ লাইন টানার লম্বা তার প্যাকেজে নেই — জায়গা-ভেদে কার কতটা লাগবে আলাদা — বাজারের সাদা কেবল নিজের মাপে কিনে নেবেন: খাঁটি তামার, কমপক্ষে ১৪/৭৬, ভালো হয় ২৩/৭৬ (নেটের CAT6 বা নকল তার নয়)।
⛔ ডাবল-সাইড টেপ প্যাকেজে নেই — এল-ক্ল্যাম্প লাগানোর জন্য — বাজার থেকে কিনে নিতে হয়।
সেটআপ নিয়ে চিন্তা করবেন না
বসাতে গিয়ে আটকাবেন না — তিনভাবে সাহায্য পাবেন, ইনশাআল্লাহ।
- ছোট ছোট ভিডিও — ১৬টা, আলাদা আলাদা — দরজা · জানালা · খামার · গরুর দড়ি · এসি · মোটর · গুদাম। যেটা আপনার দরকার শুধু সেটাই দেখুন।
- লেখা গাইড ও ইউজার ম্যানুয়াল (PDF) — ধাপে ধাপে, ছাপিয়েও নিতে পারেন।
- ভিডিও কলে সরাসরি আমি — দেখিয়ে দেব, তারপরও না হলে ছবি তুলে পাঠাবেন। ০১৮৫৩-৬৪২২৩১
হাতে নিলেই কেন আলাদা মনে হয়
একবার বানাই — বহু বছরের জন্য
প্লাস্টিক নয় — স্টিলের শক্ত বডি
বাজারের বেশিরভাগ ডিভাইসের খোল প্লাস্টিকের — একবার হাত থেকে পড়লেই ফেটে যায়। আমি ব্যবহার করেছি স্টেইনলেস স্টিল, যাতে মরিচা ধরে না। হাতে নিলেই ওজনে বুঝবেন — এটা খেলনা নয়।
রং শুধু লাগানো নয় — পুড়িয়ে বসানো
সাধারণ রং কিছুদিনেই চটে ওঠে। এখানে রং করা হয়েছে পাউডার-কোটিং পদ্ধতিতে — তাপে পুড়িয়ে বসানো হয়, তাই রোদ-বৃষ্টি-ঘষাঘষিতে সহজে নষ্ট হয় না। বছর ঘুরলেও দেখতে নতুনের মতোই থাকে।
লেখাগুলো স্টিকার নয় — স্থায়ীভাবে ছাপা
পোর্ট আর বাটনের নামগুলো স্ক্রিন-প্রিন্ট করা। স্টিকারের মতো কোণা উঠে যাবে না, মুছেও যাবে না — তাই অনেক বছর পরেও কোনটা কী, দেখেই বুঝবেন।
সহজ পথটা ইচ্ছে করেই নিইনি
সস্তা প্লাস্টিকের খোলে বানালে আমার খরচ অনেক কমত, দামও কমাতে পারতাম। কিন্তু তাহলে জিনিসটা কয়েক বছরেই নষ্ট হয়ে যেত, আর আপনাকে বারবার কিনতে হতো। আমি চেয়েছি আপনি একবার নিয়ে বহু বছর নিশ্চিন্ত থাকুন — তাই ডিভাইসের ভেতরের মতো বাইরের বডিটাতেও কোনো ছাড় দিইনি।
৫ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
৫ বছরের ভেতরে ডিভাইসে সমস্যা হলে সারানোর ঝামেলায় যেতে হবে না — শর্ত মেনে বদলে দেওয়া হবে। নিশ্চিন্তে ব্যবহার করুন। (শর্ত প্রযোজ্য)
যন্ত্রাংশ ও কাজ
সামনে
- রঙিন স্টিকারশিল্ড + তালা + সার্কিট · FlashGuard · Google Play
পোর্ট ও সুইচ (সব পাশ)
- সাদা লেবেল পোর্টRGB LIGHT · SPEAKER OUT · ALARM OUT · SENSE
- DC পোর্ট + রিসেটবাঁ/নিচে, ধাতব রিম
কেনার আগে জেনে নিন
Flash Guard কীভাবে কাজ করে, কোথায় বসাবেন, আর চুরি ঠেকাতে আর কী কী করতে পারেন — সব লেখা আছে চুরি প্রতিরোধ গাইডে। প্রশ্ন থাকলে প্রশ্নোত্তর দেখুন।
← সব প্রোডাক্ট