Flash Guard Flash Guard

স্মার্ট কেসিং

কেসিং

দূরে থেকেও খবর পান — ৯ পাহারার গ্রুপ · বিপদে কল · ভেতরে ব্যাটারি

০৳ + ডেলিভারি ১২০৳
এটা তৈরি হচ্ছে — শিগগিরই আসছে, ইনশাআল্লাহ। প্রস্তুত হলে এখানেই অর্ডার খুলে দেব।
  • ৫ বছরের ওয়ারেন্টি (শর্ত প্রযোজ্য)
  • হাতে পেয়ে টাকা — ক্যাশ-অন-ডেলিভারি
  • নষ্ট হলে দেশেই সার্ভিস — উদ্ভাবকের নিজের হাতে

হাতে নিলেই কেন আলাদা মনে হয়

একবার বানাই — বহু বছরের জন্য

প্লাস্টিক নয় — স্টিলের শক্ত বডি

বাজারের বেশিরভাগ ডিভাইসের খোল প্লাস্টিকের — একবার হাত থেকে পড়লেই ফেটে যায়। আমি ব্যবহার করেছি স্টেইনলেস স্টিল, যাতে মরিচা ধরে না। হাতে নিলেই ওজনে বুঝবেন — এটা খেলনা নয়।

রং শুধু লাগানো নয় — পুড়িয়ে বসানো

সাধারণ রং কিছুদিনেই চটে ওঠে। এখানে রং করা হয়েছে পাউডার-কোটিং পদ্ধতিতে — তাপে পুড়িয়ে বসানো হয়, তাই রোদ-বৃষ্টি-ঘষাঘষিতে সহজে নষ্ট হয় না। বছর ঘুরলেও দেখতে নতুনের মতোই থাকে।

লেখাগুলো স্টিকার নয় — স্থায়ীভাবে ছাপা

পোর্ট আর বাটনের নামগুলো স্ক্রিন-প্রিন্ট করা। স্টিকারের মতো কোণা উঠে যাবে না, মুছেও যাবে না — তাই অনেক বছর পরেও কোনটা কী, দেখেই বুঝবেন।

সহজ পথটা ইচ্ছে করেই নিইনি

সস্তা প্লাস্টিকের খোলে বানালে আমার খরচ অনেক কমত, দামও কমাতে পারতাম। কিন্তু তাহলে জিনিসটা কয়েক বছরেই নষ্ট হয়ে যেত, আর আপনাকে বারবার কিনতে হতো। আমি চেয়েছি আপনি একবার নিয়ে বহু বছর নিশ্চিন্ত থাকুন — তাই ডিভাইসের ভেতরের মতো বাইরের বডিটাতেও কোনো ছাড় দিইনি।

৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি

৫ বছরের ভেতরে সমস্যা হলে আমি সার্ভিস দিয়ে ঠিক করে দেব (প্রয়োজনীয় পার্টস গ্রাহক দেবেন)। একা ফেলে রাখা হবে না। (শর্ত প্রযোজ্য)

যন্ত্রাংশ ও কাজ

পাহারা

  • ৯টা আলাদা পাহারার গ্রুপপ্রতিটায় অনেক সংযোগ (তারের মান ও শর্ত প্রযোজ্য)
  • কোন গ্রুপে সংযোগ খুললঅ্যাপে আলাদা করে দেখা যায়
  • বিপদ হলেআপনার নম্বরে নিজে থেকেই কল যায়
  • মূল ডিভাইস নিয়ন্ত্রণচালু-বন্ধ · পাহারা চালু · স্পিকার বাজছে কিনা টের পায়

বিদ্যুৎ ও সংযোগ

  • ভেতরে ব্যাটারি ব্যাকআপবিদ্যুৎ গেলেও চলে · ব্যাটারি কত শতাংশ, অ্যাপে দেখায়
  • সিম ও ইন্টারনেটসিগন্যাল মাপা · সিম আটকে গেলে নিজেই রিস্টার্ট · ফোনে খবর ও নিয়ন্ত্রণ (শর্ত প্রযোজ্য)
  • ওয়াইফাইঘরের ওয়াইফাইয়েও যুক্ত হতে পারে

কেনার আগে জেনে নিন

Flash Guard কীভাবে কাজ করে, কোথায় বসাবেন, আর চুরি ঠেকাতে আর কী কী করতে পারেন — সব লেখা আছে চুরি প্রতিরোধ গাইডে। প্রশ্ন থাকলে প্রশ্নোত্তর দেখুন।

← সব প্রোডাক্ট