Flash Guard Flash Guard
পাওয়ার কেসিং
পাওয়ার কেসিং
সামনে — স্পিকার · ব্যাটারির ডিসপ্লে · অ্যালার্ম/রিসেট সুইচ
সামনে — স্পিকার · ব্যাটারির ডিসপ্লে · অ্যালার্ম/রিসেট সুইচ
ডান পাশে — টেস্ট লাইন · অফ/অন · ইউ.পি.এস ও চার্জ, পাশে বাতি
ডান পাশে — টেস্ট লাইন · অফ/অন · ইউ.পি.এস ও চার্জ, পাশে বাতি

পাওয়ার কেসিং

কেসিং

বিদ্যুৎ গেলেও পাহারা চলে — ফুল চার্জে প্রায় ৫–৬ ঘণ্টা (শর্ত প্রযোজ্য)

১,০০০৳ + ডেলিভারি ১২০৳
অর্ডার করুন — ক্যাশ অন ডেলিভারি
  • ৫ বছরের ওয়ারেন্টি (শর্ত প্রযোজ্য)
  • হাতে পেয়ে টাকা — ক্যাশ-অন-ডেলিভারি
  • নষ্ট হলে দেশেই সার্ভিস — উদ্ভাবকের নিজের হাতে

হাতে নিলেই কেন আলাদা মনে হয়

একবার বানাই — বহু বছরের জন্য

প্লাস্টিক নয় — স্টিলের শক্ত বডি

বাজারের বেশিরভাগ ডিভাইসের খোল প্লাস্টিকের — একবার হাত থেকে পড়লেই ফেটে যায়। আমি ব্যবহার করেছি স্টেইনলেস স্টিল, যাতে মরিচা ধরে না। হাতে নিলেই ওজনে বুঝবেন — এটা খেলনা নয়।

রং শুধু লাগানো নয় — পুড়িয়ে বসানো

সাধারণ রং কিছুদিনেই চটে ওঠে। এখানে রং করা হয়েছে পাউডার-কোটিং পদ্ধতিতে — তাপে পুড়িয়ে বসানো হয়, তাই রোদ-বৃষ্টি-ঘষাঘষিতে সহজে নষ্ট হয় না। বছর ঘুরলেও দেখতে নতুনের মতোই থাকে।

লেখাগুলো স্টিকার নয় — স্থায়ীভাবে ছাপা

পোর্ট আর বাটনের নামগুলো স্ক্রিন-প্রিন্ট করা। স্টিকারের মতো কোণা উঠে যাবে না, মুছেও যাবে না — তাই অনেক বছর পরেও কোনটা কী, দেখেই বুঝবেন।

সহজ পথটা ইচ্ছে করেই নিইনি

সস্তা প্লাস্টিকের খোলে বানালে আমার খরচ অনেক কমত, দামও কমাতে পারতাম। কিন্তু তাহলে জিনিসটা কয়েক বছরেই নষ্ট হয়ে যেত, আর আপনাকে বারবার কিনতে হতো। আমি চেয়েছি আপনি একবার নিয়ে বহু বছর নিশ্চিন্ত থাকুন — তাই ডিভাইসের ভেতরের মতো বাইরের বডিটাতেও কোনো ছাড় দিইনি।

৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি

৫ বছরের ভেতরে সমস্যা হলে আমি সার্ভিস দিয়ে ঠিক করে দেব (প্রয়োজনীয় পার্টস গ্রাহক দেবেন)। একা ফেলে রাখা হবে না। (শর্ত প্রযোজ্য)

যন্ত্রাংশ ও কাজ

চেম্বারে

  • ভেতরে ব্যাটারি ব্যাকআপবিদ্যুৎ ছাড়া ফুল চার্জে প্রায় ৫–৬ ঘণ্টা (ব্যাটারির অবস্থা অনুযায়ী কমবেশি, শর্ত প্রযোজ্য)
  • সামনে ব্যাটারির ডিসপ্লেস্পিকারের নিচে — ব্যাটারিতে কত চার্জ আছে, কাঠি দেখে এক নজরে বোঝা যায়
  • সব অটোমেটিকবিদ্যুৎ গেলে নিজেই ব্যাটারিতে চলে, ফিরলে নিজেই চার্জ নেয় — কিছু করতে হয় না

লাগানো

  • একই ডিভাইসপুরোনো কেসিং থেকে খুলে এই কেসিংয়ে বসালেই হয় — নতুন ডিভাইস লাগে না
  • সাথে আসে দুই-মাথার অ্যাডাপ্টারএকটা মাথা ডিভাইসের পাওয়ারে, আরেকটা ব্যাটারির চার্জিংয়ে — বিদ্যুৎ থাকলে এক অ্যাডাপ্টারেই দুই কাজ
  • সাথে আসে মেইল-টু-মেইল কেবলব্যাটারি থেকে ডিভাইসের ব্যাটারি লাইনে — এটা দিয়েই দুটো যুক্ত হয়

কেনার আগে জেনে নিন

Flash Guard কীভাবে কাজ করে, কোথায় বসাবেন, আর চুরি ঠেকাতে আর কী কী করতে পারেন — সব লেখা আছে চুরি প্রতিরোধ গাইডে। প্রশ্ন থাকলে প্রশ্নোত্তর দেখুন।

← সব প্রোডাক্ট