Flash Guard Flash Guard

প্যাকেজে কী কী আছে

বাক্স খুললে ঠিক কী কী পাবেন — কিছু লুকানো নেই, বাড়িয়েও বলা নেই। যা দেওয়া হয় না সেটাও নিচে লেখা আছে, যাতে অর্ডারের পর কেউ অবাক না হন।

শুধু ডিভাইস নয় — সাথে যা যা পাবেন

বাক্স খুললেই যা যা পাবেন:

মোটামুটি ৪–৫টি দরজার সেটআপের মালামাল একসাথে।
⛔ লাইন টানার লম্বা তার প্যাকেজে নেই — জায়গা-ভেদে কার কতটা লাগবে আলাদা — বাজারের সাদা কেবল নিজের মাপে কিনে নেবেন।
⛔ ডাবল-সাইড টেপ প্যাকেজে নেই — এল-ক্ল্যাম্প লাগানোর জন্য — বাজার থেকে কিনে নিতে হয়।

কেন তার দেওয়া হয় না?

পাহারার তার কত লাগবে সেটা আপনার জায়গার উপর নির্ভর করে — কারও ২০ হাত, কারও ২০০। আগে থেকে একটা মাপ দিয়ে দিলে কারও বেশি পড়ে থাকত, কারও কম পড়ত। তার যেকোনো দোকানেই পাওয়া যায়, দামও সামান্য — তাই নিজের মাপে কিনে নেওয়াই সাশ্রয়ী।

দাম ও বিস্তারিত দেখুন সেটআপের ভিডিও